• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৬৯৭৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

জামালপুরে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি।
জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪জুন) রাতে নরুন্দি পশ্চিম বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জিলহজ্ব আলী নাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মাসুদ রানা বাবু, সদস্য আব্দুল জলিল ও মশিউর রহমান শামীম প্রমুখ।
জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জিলহজ্ব আলী নাদু বলেন, বহুদিন ধরে এই ডেকোরেটরের ব্যবসা করছি। এই ব্যবসা করে অনেকেই আজ ক্ষতিগ্রস্ত এবং অবহেলিত। ডেকোরেটরের ব্যবসার সাথে যাঁরা জড়িত তাদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। তা হলেই আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হবো।
তিনি আরও বলেন, যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের জিনিসপত্র ভাড়া নেয়। তাদের সাথে ডেকোরেটরের মালিকদের ভালো ব্যবহার করতে হবে। তা হলেই এই ডেকোরেটরের ব্যবসার সফলতা আসবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও ডেকোরেটরের মিস্ত্রিগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর