• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কাউন্সিলর গিয়াস অনুসারীদের হামলা মারধর লুটপাট, দখলবাজি প্রতিবাদে মানববন্ধন

Dev Farhad / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

কাউন্সিলর গিয়াস সরকারের অনুসারীদের হামলা মারধর লুটপাট, দখলবাজি প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরবর্তী সহিংসতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডের সদ্য বিজয়ী কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারের অনুসারীদের হামলা, মারধর, লুটপাট, দখলবাজি, বসত ঘর-দোকানপাট তালাবদ্ধ করা ও অব্যাহত হুমকির প্রতিবাদে ও এসব অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ঐ ওয়ার্ডের নির্যাতিত সাধারণ জনগন। ০১ লা জুন ২০২৩ ইং বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার হয়ে কাজ করেছি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিষ্টি কুমড়া প্রতিকের শেখ মো: নজরুল ইসলামের হয়ে কাজ করি। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী পরাজিত হলে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারের অনুসারীরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ী দোকানপাট ভাঙচুর চালায় আমাদের মারধর করে আমাদের বাসা বাড়ীতে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত তাদের ভয়ে শতাধিক লোক এলাকা ছাড়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন জানাই হাজী মাজার বস্তি তথা পুরো ৫৭ নং ওয়ার্ডে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের উত্তরণ করুন। আমরা এ দেশের নাগরিক আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে দিন।
এসময় উপস্থিত ছিলেন, ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক টঙ্গী থানা ছাত্রলীগের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তালেব, খোকন, সাঈদ মিয়া, কাজলী বেগম, সকিনা, রাহেলাসহ ভুক্তিভোগী অসহায় লোকজন। নির্বাচনে বিজয়ী প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মিষ্টি কুমড়ার সমর্থকদের উপর হামলা করে ১৫ জন নারীসহ আহত করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় ১০ টার অধিক লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগীরা। তাদের দাবী আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর