• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ডিবিসি’র ইলেকশন এক্সপ্রেসে জামালপুর সদরের সাংসদ মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপির স্বাক্ষাৎকার প্রদান-

Dev Farhad / ৬৬৬৮ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

ডিবিসি’র ইলেকশন এক্সপ্রেসে জামালপুর সদরের সাংসদ মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপির স্বাক্ষাৎকার প্রদান-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ ব্যুরো প্রধান।

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে জামালপুর সদর-৫ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক বিশেষ স্বাক্ষাৎকার গ্রহণ করা হয়।

শুক্রবার রাতে এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এ জামালপুর সদরের উন্নয়ন নিয়ে কথা বলেন জামালপুর সদর উপজেলার সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।

স্বাক্ষাৎকার গ্রহণকারীর প্রশ্নের জবাবে জামালপুর সদর- ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজীত শক্তি এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা নৌ-বহর পাঠিয়ে ছিলো, ৭৪’র দূর্ভিক্ষ যারা সৃষ্টি করেছিলো, সেই সব দেশী এবং বিদেশী চক্রান্তকারীরা দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। জামালপুর সদর আসন মুক্তিযুদ্ধের চেতনায়, আওয়ামী লীগ, তথা নৌকা মার্কার ঘাটি ও দূর্গ। আমরা শেখ হাসিনার নেতৃত্বকে এ অঞ্চলের মানুষদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করবো। জননেত্রী শেখ হাসিনা এই আসনে যাকেই নৌকা প্রতীক দিবেন, সেই জয়যুক্ত হবেন। স্বাধীনতা বিরোধীর কোন ষড়যন্ত্র আমাদের ক্ষতিগ্রস্থ করতে পারবে না। মহান স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরাই সব সময় বিজয়ী হয়ে এসেছেন। স্বাধীনতার পর শুধুমাত্র একবার এই আসন আওয়ামী লীগের হাত ছাড়া হয়ে ছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ক্ষমতায় থাকার কারনে আমরা জামালপুর জেলাকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধন করতে পেরেছি। আগামী দিনেও জামালপুর সদরের বিভিন্ন উন্নয়ন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জামালপুর সদর আসনের তৃণমূলের জনগণ সব সময় আওয়ামী লীগকেই ভালো বাসেন। এ অঞ্চলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী দলীয় প্রশ্নে এক ও অভিন্ন এবং নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকেই ভোট প্রধান করেন। জামালপুর সদর-৫ আসন এমন একটি গুরুত্ব আসন যে, এ আসনে নৌকার পালে হাওয়া লাগলে জেলার অন্যান্য আসন গুলোতেও তার প্রত্যক্ষ প্রভাব পরে।

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে জামালপুরের মেডিকেল কলেজসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমি জামালপুর সদর উপজেলার সাংসদের দায়িত্বে থাকা অবস্থায় জামালপুর ইকনোমিক জোনের মতো বড় প্রকল্প শেখ হাসিনার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। জামালপুর নক্শীকাথা শিল্প বিকাশে আমরা নারীদের নিয়ে কাজ করে ১ হাজার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এই সম্ভাবনাময় নকশিকাথা শিল্পের জন্য ইতিমধ্যেই ৫’কোটি টাকা বরাদ্দের মাধ্যমে একটি বিশাল নকশিপল্লী স্থাপনের কাজ হাতে নিয়েছে সরকার। জামালপুরে স্মরণাতিত কালের এই বিশাল উন্নয়ন কর্মযজ্ঞে জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহায়তার প্রদানের জন্য আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যদি আবারো জননেত্রী শেখ হাসিনা জামালপুর সদর আসনের দায়িত্ব দেন, তাহলে এই আসনে আরও ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর