• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

জামালপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু (আপডেট নিউজ) 

Dev Farhad / ৮৮২৮ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

(আপডেট নিউজ)
জামালপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু
জামালপুর সংবাদদাতা।
জামালপুরের মাদারগঞ্জে এবং ইসলামপুর  উপজেলায় বজ্রপাতে এক নারীসহ ২জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ মে) বিকালে মাদারগঞ্জ উপজেলার হাওয়ায় রোড় এলাকায় বজ্রপাতে জহুরুল ইসলাম (৩১) নামে এক ড্রেজার শ্রমিক নদী থেকে বালু উত্তোলনের সময় তার মৃত্যু হয়। নিহত  জহুরুল ইসলাম (৩১) টাংগাইল জেলার ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, সন্ধ্যার দিকে জহুরুল ও তার সাথে কয়েকজন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। বালু উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে জহুরুলসহ তিনজন আহত হয়।  পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমুল জহুরুলকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অপরদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চিনাডুলী বিট পুলিশিং এলাকার কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, বজ্রপাতে মোর্শেদা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বজ্রপাতে ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের আগারি ব্রিজের পাশে মোর্শেদা (৩৮) নামের এক মহিলার মৃত্যুর খবর পেয়েছি। জেলা প্রশাসকের নির্দেশে ইসলামপুর উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের মাধ্যমে নিহতের পরিবারের কাছে ২০হাজার টাকা অনুদান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর