• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

Dev Farhad / ৮৭৯৩ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

জামালপুরে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার রহস্যজনক মৃত্যু
জামালপুর সংবাদদাতা।
জামালপুর সদরে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়ায় প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১২টার দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন (২৮) এর সাথে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আলামিন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রবিবার (২১ মে) সকালে আলামিনের বাড়ির সামনে একটি জামগাছের সাথে সাবিনা ইয়াসমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর