• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু” বিকাল থেকে রাতে মানুষের ভিড়! 

Dev Farhad / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

মৌসুমি আক্তারঃ রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর কোটবাড়ি রেললাইনে ট্রেনের ধাক্কায় এক হাতির মৃত্যু হয়েছে। দুপুর থেকে রাতে শত-শত মানুষের ভিড়। দক্ষিণ খান থানা পুলিশ নিয়োজিত হাতিটি পাহাড়া দিতে ও মানুষের আনাগোনা সামাল দিতে হিমসিম খাচ্ছে। দক্ষিণ খান থানার এ এসআই মোঃ জহিরুল বলেন দুপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে হাতিটি মারা যাওয়ার পর থেকে মানুষের ভিড় লেগেই আছে মরা হাতিটি দেখতে। দুপুর থেকে রাত পযর্ন্ত মানুষের আনাগোনা কমছে না। রেলওয়ে পুলিশ  (জিআইপি) মরা হাতিটি এখনো নিচ্ছে না। আরো বলেন কখন নিবে বলতে পারবো না আমি দক্ষিণ খান থানা পুলিশের বিষয় নয় এটা জিআইপি রেলওয়ে পুলিশের বিষয়। বুূধবার দুপুরে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

হাতির মালিক পলাতক জানাযায়।

এসআই মো: আলী আকবর জানান, বুধবার দুপুরে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকার ঢাকা- ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের রেললাইনের পশ্চিম সাইডে পাশ দিয়ে এক সঙ্গে দু’টি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাহুত) । এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি সজোরে ধাক্কা খায়। এতে করে হাতিটির শরীরে ও পায়ে গুরুতর জখম ও আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়।

তিনি জানান, এ সময় অন্য অক্ষত একটি হাতিসহ হাতির মালিক (মাহুত) কৌশলে পালিয়ে যায়। কমলাপুর থেকে  রেলওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুগ ঘটনাস্হলে পৌছে রেল বিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে রেলপথে দুই লাইনের মাঝখানে রেখে দেয়।

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, শুনেছি হাতির মালিকের বাড়ি সিলেটে। বর্তমানে মাহুত গাজীপুরের মীরের বাজারে বসবাস করে আসছিল। নিহত হাতিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে, হাতিটির মালিকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। রাত পৌনে ৯ টায় এ এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত হাতিটি ঘটনাস্হলের পাশে পড়া ছিল। ঘটনার পর থেকে রেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানান এসআই আলী আকবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর