• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পলাশবাড়ীতে প্রেমিকের সাথে উধাও,থানায় ৪ জনের বিরুদ্ধে অপহরণের’অতঃপর ছাত্রী উদ্ধার

Dev Farhad / ১০৬৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২০

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে ৭ম শ্রেণির ছাত্রীর প্রেমিক এর সাথে উধাও, থানায় চার যুবকের নামে অপহরণের অভিযোগ। অতঃপর ওই ছাত্রী উদ্ধার।

অভিযোগে প্রকাশ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের সগুনা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোসলেমা খাতুন(১৩) পড়ালেখা করে আসছিলো।আর তার স্কুলে যাতায়াতের সময় একই ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আশরাফুল ইসলাম(২০) প্রায়ই ওই ছাত্রীকে প্রেম নিবেদন সহ উত্যক্ত করে আসছিলো। বিষয়টা ওই মেয়ে তার পরিবারকে জানালে আশরাফুল ও তার পরিবারকে সাবধান সহ এ পথ থেকে সরে আসতে বলে। আর এতে আশরাফুল মনে মনে ক্ষিপ্ত হয়।

এক পর্যায়ে গত শনিবার ১১ জুলাই ওই ছাত্রী সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে কাশিয়াবাড়ী স্কুলে প্রাইভেট পড়ার জন্য বেড়িয়ে পড়ে। ওই ছাত্রী কাশিয়াবাড়ী এলাকায় পৌছালে উক্ত আশরাফুল ও বেঙ্গুলিয়া গ্রামের দুলা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া(২০), মমিনুলের ছেলে মামুন মিয়া(১৯) ও তমছেল মিয়ার ছেলে নাজমুল হক(১৮) একটি অপরিচিত সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে ওই ছাত্রীর লিখিত বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন।

এদিকে,সরেজমিনে প্রকাশ, ৭ম শ্রেণির ওই ছাত্রী ও আশরাফুল গোপনে চুটিয়ে দীর্ঘদিন থেকে একসঙ্গে ঘোরাঘুরিসহ প্রেম করে আসছিলো। এমনকি প্রেমিক আশরাফুল ও মোসলেমা জুটি তাদের আইনগত বিয়ের বয়স না হলেও ওই তারা উভয়ই বিয়ে করার জন্য পাগল প্রায়। বিষয়টি উভয় পরিবার ও এলাকাবাসীর অনেকেই অবগত।

আর এ প্রেমের সূত্র ধরে এ কিশোর প্রেমিক জুটি গত শনিবার ১১ জুলাই দুপুরের দিকে ঘর বাঁধার উদ্দেশ্যে অজানার পথে বেড়িয়ে পড়ে।

অপরদিকে,ওই ছাত্রীর পিতা সেকেন্দার আলী তার মেয়েকে উল্লেখিত ৪ যুবক অপহরণ করেছে বলে ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরপরই পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান দিক নির্দেশনায় এসআই হাসিবুর রহমান হাসিব ও সঙ্গীয় ফোর্স ভিকটিম ওই ছাত্রীকে উদ্ধারের জন্য এক অভিযান চালায়। পরে থানা পুলিশ রাতেই আশরাফুলের বাবা আবু তাহেরকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে রবিবার ১২ জুলাই রাত ৯টার এসআই হাসিবুর রহমান হাসিব ও সঙ্গীয় ফোর্স ওই ছাত্রীকে জুনদহ এলাকা থেকে উদ্ধার করেন।

প্রতীকী ছবিটি

(অনলাইনে, আপডেট- মুহাম্মাদ মহাসিন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর