• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ অনুষ্ঠিত

Dev Farhad / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ অনুষ্ঠিত। বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ ২০২৩। গত ১৭ মার্চ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সপ্তাহব্যাপী লেকচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার বিগ্রেঃ জেনারেল মাহবুবুল হক (অব.) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সুবর্ণ বড়ুয়া প্রমুখ।

ছাত্রছাত্রীদের ব্যবহারিক শিল্প জ্ঞান ও অভিজ্ঞতার সাথে পরিচিত করে তোলার মাধ্যমে তাদেরকে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিভাবে সফলতা অর্জন করা সম্ভব, সে উদ্দেশ্যেই মূলত: এ শিল্প বক্তৃতা সপ্তাহের আয়োজন করা হয়।

মানব সম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং এবং একাউন্টিংসহ মোট ৪ টি বিষয়ের উপর অনুষ্ঠিত সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোকাকোলা বাংলাদেশের স্ট্র্যাটেজিক এইচআর বিজনেস পার্টনার বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর প্রধান গবেষণা কর্মকর্তা আকরামুল আলম, ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহমেদ আলী হাসান এবং ব্র্যাক এর অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের সিনিয়র ম্যানেজার গর্ডন টসকানো।

সপ্তাহব্যাপী অনুষ্ঠিত লেকচার উইকে বিভাগের শিক্ষকগণ ছাড়াও প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

 

বার্তা প্রেরকঃ
সোহেল আহসান নিপু
ডেপুটি রেজস্ট্রার (জনসংযোগ)
বাংলাদেশ ইউনিভার্সিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর