• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

জামালপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Dev Farhad / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুরে কৃতি-মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন ও জেনারেল হাসপাতালে ব্যবহারের জন্য চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার বিকেল শহরের মির্জা আজম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।শিক্ষা

সংস্কৃতিকর্মী তারিকুল ফেরদৌস সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা প্রমুখ।

অনুষ্ঠানে ৫০৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকার চেক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই এবং ১২জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়। একই সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ব্যবহারের জন্য হাসপাতালের সহকারী পরিচালককে ৩৩ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়।
সরঞ্জামের মধ্যে রয়েছে ১ শত টি পালস অক্সিমিটার, ৯ টি অক্সিজেন কনসেনটেটর, ২টি হাই ফ্লো নেসাল ক্যানোলা, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ৪ শত ৫০ বক্স মাস্ক, ২ শত হ্যান্ড সেনিটাইজার, ১ হাজার সাবান, ১২শত কেজি চাল, ১শ কেজি ডাল ও ১ শত লিটার সয়াবিন তেল।

বিতরন কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর