• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রোরেল

Dev Farhad / ৩১২০ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রোরেল। দেশের গুরুত্বপূর্ণ এ প্রকল্পের নিরাপত্তায় প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুই স্টেশনে নিরাপত্তায় থাকছে ৪ প্লাটুন পুলিশ। ডিএমপি জানিয়েছে, নিরাপত্তার প্রয়োজনে রিজার্ভ থাকছে পর্যাপ্ত পুলিশ সদস্য। এছাড়াও সিসিটিভি মনিটরিং করবে মেট্রোরেলের নিজস্ব কর্মীরা।

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে যাত্রা শুরু হলো স্বপ্নের মেট্রোরেলের। স্টেশনের আশপাশ জুড়ে তাই উচ্ছ্বাস।
দেশের ইতিহাসে মাইলফলক হওয়ায় এর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডিএমপি। তারা জানিয়েছে, উত্তরা ও আওগারগাঁও স্টেশন ঘিরে ৪ প্লাটুন পুলিশ থাকবে। এদের মধ্যে ১২ জন এস আই ও এএসআই পদমর্যাদার। বাকিরা কনস্টেবল। এছাড়াও সার্বিক নজরদারিতো থাকছেই।

ডিএমপি জানাচ্ছে, মেট্রো রেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় ৩৫৭ জনের স্বতন্ত্র বিশেষ ইউনিট এমআরটি পুলিশ গঠন হচ্ছে শিগগিরই। একজন ডিআইজি হবে ইউনিট প্রধান।

সিসিটিভি মনিটরিং এ থাকবে মেট্রোরেলের নিজম্ব কর্মীরা।

তবে মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের নিরাপত্তায় দ্রুত বিশেষ ইউনিট গঠনের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর