• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

নারীদের আ’লীগের রাজনীতিতে আনতে হবে মহিলা আওয়ামী লীগ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক

Dev Farhad / ৩০১ Time View
Update : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ নারীদের আ’লীগে আনতে পারলে আ’লীগের জয় সুনিশ্চিত-প্রতিমন্ত্রী পলক

মহিলা আওয়ামী লীগের সকল নেতা কর্মিদের ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করার আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী,তাই নারীদের আওয়ামী লীগের আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।

প্রতিমন্ত্রী আরও বলেন,
সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সম্মুন্নত করেছে শেখ হাসিনা। চাকুরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।
বিগত বিএনপি জামায়াতের দুঃশাসনে নারীরা শিকার হয়েছে। সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মা আমাদের সম্পদ। প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিগত প্রতিটা নির্বাচনে মহিলারা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে। আগামীতেও নৌকা প্রতিক কে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া গেল-ই-আফরেজ সরকারী কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহবান জানান তিনি।

সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ এমপি সহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর