• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বঙ্গবন্ধু টানেলের শতভাগ কাজ সম্পন্ন ২৮ শে অক্টোবর উদ্বোধন

Dev Farhad / ৪৫২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধু টানেলের শতভাগ কাজ সম্পন্ন ২৮ শে অক্টোবর উদ্বোধন  : এস এম আজিজুল হাকিম : ৩০ আগস্ট ২০২৩ কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হওয়ায় এখন তা যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রকল্প পরিচালক ( পিডি) মোঃ হারুনুর রশিদ চৌধুরী ৭১ টাইমস নিউজ এর প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন এখন চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে টানেলটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে টানেলটি খুলে দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৪ই আগস্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন। প্রকল্পের বিবরণ অনুযায়ী টানেলটি চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করা ছাড়াও কক্সবাজার থেকে চট্টগ্রামের সাথে সংযুক্ত করবে। ৩৫ ফুট প্রস্থ এবং ১৬ ফুট উচ্চতা বিশিষ্ট দুটি টিউব ১১ মিটার ব্যবধানে তৈরি করা হয়েছে। যাতে বাড়ি যানবাহন সহজেই টানেলের মধ্য দিয়ে চলতে পারে। আনেলের দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার যার সঙ্গে ৫.৩৫ কিলোমিটার এপ্রোচ রোডের পাশাপাশি ৭৪০ মিটারের একটি সেতু রয়েছে। যা মূল শহর বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সাথে সংযুক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ শে ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে টানেলটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করেছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। টানেলটি এশিয়ান হাইওয়ে কে ঢাকা -চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের সাথে সংযুক্ত করবে এবং দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে আনবে। এই টানেলে যানবাহন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চলতে পারবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে। ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল প্রকল্পটি বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থয়ানে বাস্তবায়িত হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ হারে সুদে ৫৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে এবং বাকি অংশের অর্থায়ন  করছে বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর