• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সরিষা চাষে আবারও ঝুঁকেছে মেহেরপুরের চাষীরা

Dev Farhad / ২৫৩ Time View
Update : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

মেহের আলী বাচ্চু : মেহেরপুরের গাংনীতে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাষীরা আবারও সরিষা চাষে ঝুঁকেছে। চলতি বছর সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার বাঁশবাড়ীয়া,গাড়াডোব, ধর্মচাকী , চেংগাড়া , মহেশপুর, ব্রজপুর, রামনগর ও সাহারবাটি, কালীগাংনী , মদনাডাঙ্গা, গোপালপুর মাঠের পর মাঠ সরিষার ক্ষেতগুলো চোখে পড়ার মতো।
ফলন ভাল হওয়ার আসায় খুশি জেলার কৃষকরা। দেশে ভৈজ্য তেলের অব্যাহত মূল্য বৃদ্ধি, তাই ভোজ্য তেলের দাম বেশী হওয়ায় এবং সরিষার চাষে খরচ কম হওয়ায় এখানকার কৃষকরা সরিষা চাষে ঝুঁকি নিয়েছে। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের ছড়াছড়িতে পথচারী এবং প্রকৃতিপ্রেমীদের মন ছুয়ে য়ায়।

অন্যান্য বছরের তুলনায় এবছর সরিষার চাষ বেশি হওয়ায় কৃষকরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার এখানে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন বেশি জমিতে সরিষার আবাদ করা হয়েছে।

বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানচাষের ক্ষেত্রে হালচাষ, লেবার, ডিজেল, বিদ্যুৎ, সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। আবার উৎপাদিত ধানের বাজার দরও সরিষার চেয়ে কম। ফলে ধানচাষের চেয়ে সরিষা চাষ লাভজনক বলে মনে হয়েছে। সরিষা চাষে কম খরচ এবং বাজারে সরিষার মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষার চাষকে লাভজনক মনে করছে। যার ফলে শেষ ভরসা হিসেবে সরিষার আবাদে ঝুঁকে পড়ছেন।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, চলতি বছরে ১৩শ ২৫ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত এ উপজেলায় লক্ষ্যমাত্রার চাইতে  বেশি ১৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় বেশ ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর