• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

গাজীপুরে নতুন ডিসি আনিসুর

Dev Farhad / ১২৮ Time View
Update : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

গাজীপুরের নতুন ডিসি আনিসুর রহমান
—————————————————–
গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান।

বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে বর্তমান জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামকে প্রেষণে ‘বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড’-এর সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমানকে (১৫৫০৪) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা আনিসুর রহমান বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা গোপালগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর