• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

এক শ্রেণিতে ২৩ জোড়া যমজ শিক্ষার্থী

Riaz Uddin Rana / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
যমজ শিশু

সচরাচর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন যমজ ভাই-বোন পড়াশোনা করতে পারে। কোনো দেশ তো দুরের কথা সারা বিশ্বে এই সংখ্যা খুবই কম। কিন্তু কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শ্রেণিতে যদি ২৩ জোড়া যমজ পড়াশোনা করে, তাহলে সেটা অবাক হওয়ার মতোই ঘটনা বটে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমনটি দেখা গেছে। প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশই যমজ।

এক ফ্রেমে  ২৩ জোড়া যমজ শিক্ষার্থী

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিধাম এলাকার পোলার্ড মিডল স্কুলে গত বুধবার অষ্টম (১২ জুন) শ্রেণির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেখা যায় এসব যমজকে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ টামাথা বিবো বলেন, ২৩ জোড়া বা ৪৬ যমজের পাশাপাশি আরেক যমজের একজন আছে এই বিদ্যালয়ে। ওই ছাত্রীর যমজ ভাই পড়ে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে।

বিবো বলেন, ‘বিষয়টি সত্যি অস্বাভাবিক। আমরা অন্য যেকোনো বিদ্যালয় বা আমাদের এখানে সর্বোচ্চ ৫ থেকে ১০ জোড়া যমজ শিক্ষার্থী পেয়েছি। আমাদের প্রতিষ্ঠানের যেকোনো শ্রেণিতে ৪৫০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। এবার অষ্টম শ্রেণি থেকে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেয় ৪৫০ জন শিক্ষার্থী।’

বিবো বলেন, গত বুধবার অনুষ্ঠানের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ওই ২৩ জোড়া শিক্ষার্থীকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের প্রায় ৩ শতাংশ যমজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর