• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

Riaz Uddin Rana / ৪২ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হল জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৪ইং প্রতিনিধি মো শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ও জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো জহিরুল ইসলাম পাটোয়ারী।

জেলা রোভার স্কাউটস লিডার দিদারুল হক রিমনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক মো মাইনুদ্দিন খন্দকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার কমিশনার ও কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো জহিরুল আলম, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও জেলা রোভারের সহকারী কমিশনার মো মোস্তাক আহমেদ, জেলা রোভারের সহকারী কমিশনার,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও কোর্স পরিচালক মো জিয়া উদ্দিন।

জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে জেলার আগামী এক বছরের প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নে করনীয় নানা দিক তুলে ধরেন জেলার বিভিন্ন রোভার ইউনিটের রোভার স্কাউটস লিডাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর