• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Dev Farhad / ১৮৭ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আচ্চাকান্দি গ্রামের গাজী কবির আলীর ছেলে।
জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডে গাজী শামীম সক্রিয় আসামী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় গোয়েন্দা নজরদারীতে ছিলেন গাজী শামীম।
এনিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন,  রবিবার (৯জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ডিবির ওসি মো. আরমান আলী ও বকশীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরাতন গরুহাটি থেকে তাকে আটক করা হয়। আটকের পর ডিবির হাতে গাজী শামীমকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর