• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামী গ্রেপ্তার!

Dev Farhad / ৫৭৪২ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
আট বছর আত্মগোপনে থাকার পর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেপ্তাতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. বেলায়েত হোসেন (৮০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২জুন) দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন (৮০)। তিনি সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা চাঁনপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে একটি মামলা হয়। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের যে সকল মামলা বিচার চলমান এবং বিচার হয়ে গিয়েছে। সেই মামলায় অনেকের বিচার হয়ে সাজা ভুগ করছে। অনেকে পলাতক রয়েছে। সেই গুলোর মধ্যে মুক্তাগাছা থানার ২টি মামলায় জামালপুরের ৭জন আসামী আছে। মুক্তাগাছার একটি মামলার পলাতক আসামীকে আমরা ধরতে পেয়েছি।
তিনি আরও বলেন, ২০১৫ সালে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ৯ জনকে আসামী করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৫জন আগেই গ্রেপ্তার আছে এবং ২জন মারা গিয়েছে। এদের মধ্যে জামালপুর সদরের ২জন। তার মধ্যে মো. বেলায়েত হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পলাতক আসামীরা যাতে আবার দেশবিরোধী কোন কর্মকাণ্ড করতে না পারে, সেই দিকে পুলিশ সচেতন রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সীমা রানী সরকার, ডিএসবির ওসি এমএম মাইনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর