• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

Dev Farhad / ৯৫৭০ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত
মো. আলমগীর, স্টাফ রিপোর্টার ৭১টাইমস ডটকম।
“আমার রক্তে বাঁচলে প্রাণ, করবোনা কেন স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৪জুন) সকাল ১১টা ৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন জামালপুর জেলা শাখার আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আছাদ নূর, জামালপুর জেনারেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. তরিকুল ইসলাম রনি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামিম ইফতেখার, জামালপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্যকেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারে। রক্তদানের কোন খারাপ দিক নেই। সুস্থ এবং দীর্ঘজীবন বেঁচে থাকার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর