• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই —ফারুক আহাম্মেদ চৌধুরী

Dev Farhad / ২৩৫ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

  1. বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই —ফারুক আহাম্মেদ চৌধুরী

বিলাত আলী,
বিশেষ প্রতিনিধি জামালপুর।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন তিনি যেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেল করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে কর্মসূচি হাতে নিয়েছে তিনি সেসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রশিদপুর ইউনিয়নের তুলশীপুর বাজারে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

আওয়ামী লীগনেতা ফারুক আহাম্মেদ চৌধুরী আরও বলেন, সামনের দিনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই আমরা আগামী নির্বাচনে আবারাও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আর এ জন্য জামালপুর সদও আসনসহ প্রত্যেকটি আসনে নৌকা মার্কা প্রার্থীকে বিজয় করতে হবে। আমরা নতুন করে শপথ নিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামালপুর সদর আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মিস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আজিজুর রহমান ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক সফি-উদ-দৌলা চিশতী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে অসহায় ৩০০ নারী ও পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর