• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রমজান ও ঈদ উপলক্ষে মার্কেট ও শপিংমলে নিরাপত্তার কব্জায় রয়েছে: আইজিপি মামুন

Dev Farhad / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

নিজস্ব প্রতিনিধিঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ বিকালে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন করেন।
তিনি মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকান মালিক ও ক্রেতাদের সাথে কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিল।
পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, ঢাকা শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
আইজিপি বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।
আইজিপি বলেন, পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে সাদা পোশাকে, ইউনিফর্মে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, অর্থ লেনদেনে কেউ পুলিশের সহায়তা চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।
পরে তিনি রাজধানীর নিউমার্কেট পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর