• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

তবু তার পিছু টান — রাহুল রাজ

Dev Farhad / ৬৪৩৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

তবু তার পিছু টান

— রাহুল রাজ

উড়ে যাবে পাখি, ছেড়ে যাবে ঘর
পুড়ে যাবে পোড়া মন।
তবু এ বাঁধন, থাকে যতক্ষণ
আশায় ভাসায় তরি।
এক মনে আজ, দু’মনের বাস
কারে ছাড়ি, কারে ধরি।

খুঁড়ে দেখি বুকে-
জুড়ে সুখে দুখে-
দু’টি প্রাণ কথা কয়।
মুড়ে রাখি প্রেমে
যদি যায় থেমে-
খুনসুটি পরাজয়।

কত মন পোড়ে, কত গোপনে
ক’জনে রাখে খোঁজ।
সাদা কালো চোখে কত জল ঝরে
কত মন ভাঙ্গে রোজ।

কেউ নিজে পুড়ে, অন্যরে পোড়ায়
কেউ নিজে পেয়ে ব্যথা, অন্যরে কাঁদায়।
এও এক প্রেম, এও এক মায়া-
সমুখে যে মুখ, তাতে কার ছায়া?

কেউ দুখে হাসে, কেউ সুখে কাঁদে
পেয়ে কুল কেউ-
তবু জলে ভাসে-
গোপন প্রেমের ফাঁদে।

প্রশ্ন যত, উত্তর তত
তবু মান অভিমান।
স্মৃতি কত, দেয় ক্ষত
তবু তার পিছু টান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর