• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট জুড়ে বাড়ছে করোনায় মৃত্যু

Dev Farhad / ৮৯৬৪০ Time View
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সিলেট জুড়ে বাড়ছে করোনায় মৃত্যু
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জুড়ে ঘরে ঘরে জ্বর শর্দি,কাশি। শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত জ্বরের থাবায় দিশেহারা। শীতের প্রকোপ বাড়তেই বৃদ্ধদের মাঝে দেখা দিয়েছে শ্বাসকষ্ট। যার ফলে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে পরে করোনা পরিক্ষা করে দেখা যাচ্ছে করোনা প্রজেটিভ। ফলে সিলেটে দিন-দিন রূপ বদলাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ২৪ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়।
জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই সময়ে সিলেট বিভাগের ৩৮৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪০, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ৪৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪৪ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। এই ৩৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪ হাজার ১৩। একই সময়ে সুস্থ হয়েছেন ১২৬ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত মারা ১২০৩ জনের মধ্যে সিলেট জেলার ৮৮৯, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৭ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর