• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শ্রমিক সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো : মোঃ সুজন :

Dev Farhad / ৩৮৮২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

শ্রমিক সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো : মোঃ সুজন : এসএম আজিজুল হাকিম  : আসছে আগামী নাকুগাও লোড আনলোড  ৪০৪৬ শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচন ২০২৩ এর সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সুজন মিয়া বর্তমান সাধারণ সম্পাদক। তিনি সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করেন এবং একজন শ্রমিক বান্ধব শ্রমিক নেতা শুধু তাই নয় সাধারণ শ্রমিকদের বিপদে-আপদে নিজেকে সব সময় নিয়োজিত রাখেন এবং সব সময় শ্রমিকদের সেবা করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান সাধারণ সম্পাদকের সাথে আলাপ কালে তিনি ৭১ টাইমস কে জানান আমি মোঃ সুজন মিয়া যখন থেকে নাকুগাও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন ৪০৪৬ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে শ্রমিকদের দায়িত্ব গ্রহণ করেছি। তখন থেকে শ্রমিকদের সকল সুবিধা অসুবিধা গুলো নিজের মনে করে দেখেছি।এবং তাহার সমাধান করেছি দায়িত্ব নিয়ে। আমি নির্বাচিত হওয়ার পরে নাকুগাও লোড আনলোড শ্রমিক প্রতিদিন হাজিরা শ্রমিকদের কাজের মজুরি নিয়ে আমদানি রপ্তানি কারক মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। ও নাকুগাও লোড আনলোড শ্রমিকদের বসার কোন উপযুক্ত জায়গা ছিল না সেইটার জন্য আমি শ্রমিকদের সহযোগিতা নিয়ে। দুই তলা একটি ভবন নির্মাণ করি এতে প্রায় ৩০লক্ষ টাকার মতো ব্যয় হয়। আমি আগে দেখতাম যে নাকুগাঁও লোড আনলোড পয়েন্টে লোডের জন্য অনেক গাড়ি দাঁড়িয়ে থেকে সিরিয়াল পাইতো না। কারণ তুলনামূলক হারে তেমন লোডিং শ্রমিক ছিলোনা তার জন্য অনেক পার্টি সময় মত পাথর ডেলিভারি দিতে পারত না। আমি নির্বাচিত হয়ে সেই সমস্যাটা দূর করতে পেরেছি। লোড যাতে বন্ধ না থাকে বা পাথর যেন সময় মত ডেলিভারি হয় সেই জন্য প্রেলোডা ( জেসিপি) ভাড়ায় নিয়ে আসলাম। এতে শ্রমিকদেরও লাভ এবং আমদানি রপ্তানি কারক মালিকদেরও লাভ। শুধু তাই নয় লোড-আনলোড শ্রমিকদের দাবি আদায় করার জন্য আমদানি রপ্তানি কারক মালিকদের সাথে কথা বলে সমাধান করেছি। বর্তমান সাধারণ সম্পাদক আরো বলেন আগামী নির্বাচনে যদি শ্রমিকরা আবারো আমাকে নির্বাচিত করে আমি তাদের জন্য সকল সুবিধার ব্যবস্থা করবো ও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উন্নত করার চেষ্টা অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর