• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী আশ্বাসে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি স্থগিত

Dev Farhad / ১৫৩৪ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

প্রধানমন্ত্রী আশ্বাসে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি স্থগিত : এস এম আজিজুল হাকিম : মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়া বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় রোববার মধ্য রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে ট্রেন চলাচল বন্ধের  যে আশঙ্কা ছিল তা কেটে গেল। রোববার ২৭শে আগস্ট সন্ধ্যা ৭ টায় ৭১ টাইমস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান। তিনি বলেন প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ২৯ আগস্ট এ বিষয়ে সেখানে বৈঠক হবে তাই উচ্চ পর্যায়ের আশ্বাসে আমরা আগামী ১০ কার্যদিবস আমাদের কর্ম বিরতি স্থগিত করেছি। পরে বিস্তারিত জানানো হবে। শ্রমিক সমিতির সূত্রে জানা যায় রেলের কর্মীরা তাদের দৈনিক শ্রম ঘন্টার বাইরে প্রতিদিন যে ওভারটাইম করেন তা পেনসনে আনু তোষিক (পার্ট অফ পে)  প্রদানের সঙ্গে যুক্ত হওয়ার বিধান ছিল রেলওয়ে বিধি বিধান অনুযায়ী পার্ট অফ পের ফলে মূল পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% শতাংশ সুবিধা পাওয়া যেত যা ১৬০ বছর ধরে চলে আসছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এ সুবিধা প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া এবং অবসরে যাওয়া ২০২০ সালের ২৬ আগস্ট থেকে আন্দোলন করে আসছেন রেলকর্মীরা। সব শেষ ২৭ আগস্ট রোববার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ করে ধর্ম ঘটের ডাক দেন তারা। এর আগে ২০ আগস্ট রেলমন্ত্রীর সচিব ও রেলের মহাপরিচালক  শ্রমিক সমিতির নেতাদের ডেকেছিলেন। শ্রমিক সমিতির নেতাদের অভিযোগ রেলমন্ত্রীর সেদিন তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেনি তিনি হুমকি দেন তাদের আন্দোলন তো নিয়ম তান্ত্রিক ছিল আর এর মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর সময় দেওয়া হয়েছে। একটি নতুন কোন বিষয় নয় ১৬০ বছর ধরে চলে আসছে ১৬০ বছর ধরে চলে আসা একটা বিষয় হুট করে বন্ধ করে দেওয়া হবে। এটাতো রেলের কোন স্টাফ মেনে নিতে পারে না। শ্রমিকরা বলেছেন বারবার আন্দোলন করেছি বারবার প্রত্যাহার করেছি কিন্তু এবার আর কোন কিছু করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর