• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ে ৫০ অবৈধ দোকান উচ্ছেদ

Riaz Uddin Rana / ৬৯ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ছবি- সংগৃহিত

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার ট্রাফিক বিভাগের অভিযানে কলাতলী ডলফিন মোড়ের ৫০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযানে কক্সবাজারের আন্দোলনে থাকা শিক্ষার্থীরাও ছিলেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটন জোনের কলাতলির ডলফিন মোড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা দোকান, স্থাপনা ও অবৈধ গাড়ি পার্কিংয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ ছিল, পর্যটকদের চলাচলের রাস্তা, ফুটপাত দখল করে এসব ভ্রাম্যমাণ স্থাপনা ও দোকানপাট গড়ে উঠেছিল। এতে পর্যটক ও স্থানীয়দের চলাচলের পথ সংকীর্ণ ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। ফলে দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা কক্সবাজার নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

তারই প্রেক্ষিতে পর্যটকদের চলাচল ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা করা হয়েছে মন্তব্য করে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিনে বলেন, ‘আজকের অভিযানে প্রায় ৫০টি অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আগামী ৭দিন পর্যটন জোনে এমন অভিযান অব্যাহত থাকবে।’

এমভিযানে ট্রাফিক বিভাগের সাথে ছিলেন কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম, সাঈদ স্বাধীন, সাহেদ মো: লাদেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর