• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়ায় আদালতে মামলা চলমান থাকাবস্থায় জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ

Riaz Uddin Rana / ২৪ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বরুড়ায় আদালতে মামলা চলমান থাকার পরেও জোর পূর্বক পুকুর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পূর্ব পদুয়াস্থিত মৌজার ৩৭নং সিএস খতিয়ানভুক্ত ২০৪ দাগে রোশন আলী পিতা: মৃত. আলী আশ্রাফ এর ওয়ারিশ মূলে মালিক ও দখলকার রয়েছেন। উক্ত দাগের পুকুর নিয়ে মোকাম কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মামলা চলমান রয়েছে। যাহার দেওয়ানী মামলা নং- ১৩/২০২৩ইং, পি, ডবিøই-০১। গত ০২/০৪/২৫ ইং রোজ বুধবার দুপুর ২.৪৫ মিনিটে ১। মোঃ বাপ্পী, পিতা- বাচ্চু মিয়া, ২। শরাফত আলী, পিতা- মৃত. আব্দুল বারেক, ৩। বাচ্চু মিয়া, পিতা- মৃত. আব্দুল বারেক ৪। মিজানুর রহমান, পিতা- মৃত. আব্দুল বারেক ৫। মহিউদ্দিন খাজা, পিতা- শরাফত আলী ৬। ফয়সাল, পিতা- শরাফত আলী গং আদালতে মামলা চলমানকালীন সময়ে কোন সমাধান ছাড়াই পুকুরে মাছ ধরা অবস্থায় রোশন আলী বাঁধা প্রদান করিলে তাকে মারধর ও গাল মন্দ করেন এবং বাড়িতে গিয়ে হুমকী ধমকী দেয়। এ বিষয়ে বরুড়া থানায় রোশন আলী অভিযোগ দায়ের করেন। রোশন আলী বলেন, পুকুরে আমরা পিতার ওয়ারিশ হিসেবে পুকুরের অংশ পাই। কিন্তু বিবাদীরা বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন। আমি মামলার কাজ চালিয়ে যাচ্ছি। মামলা চলমান অবস্থায় আইন অমান্য করে পুকুরে মাছ ধরলে আমি বাঁধা দিলে তাহারা আমাকে মারধর করেন। বিষয়টি নিয়ে আমি বরুড়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী বরুড়া থানার এস আই শ্রী অজয় চক্রবর্তী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ঘটনাস্থলে পরিদর্শন করি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়পক্ষকে থানায় বসার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর