• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়া ফাউন্ডেশন ও জনকল্যাণ সমিতির আয়োজনে প্রাথমিক বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

News Room / ১৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রিয়াজ উদ্দিন রানাঃ

বরুড়া ফাউন্ডেশন জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রাথমিক বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর দুইটায় মধ্যার্ন্য ভোজের পর বরুড়া উপজেলা  জনকল্যাণ সমিতির সভাপতি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ এর তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম। সমিতির সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, নোয়াখালী আব্দুল মালেক উকিল  মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোঃ ইকবাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মোশারফ হোসেন, এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও সমিতির আজীবন সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জুনাব আলী, জহিরুল ইসলাম, নুরুল আমিন, নুর উদ্দিন খন্দকার স্বপন, নিজামুল হক, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রিজু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার সহ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর মাঝে ৩ হাজার টাকা , তৃতীয় স্থান অর্জনকারী সহ ৯৪ জন শিক্ষার্থীর মাঝে দুই হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর