• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

News Room / ৯৮ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রিয়াজ উদ্দিন রানাঃ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন করা হয়।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
উপজেলা মৎস্য কর্ম কর্তা সুরাইয়া জামান নিতু এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং, বিষেশ অতিথি হিসাবে রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী নেওয়াজ,

এর আগে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলায় তিনজন সফল মৎস্যচাষিকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।সাবেক চেয়ারম্যান মো. ইয়াসিন মিয়াজি, মো. ইকবাল হোসেন ও আবদুল বাতেন।

আলোচনা সভায় আর বক্তব্যরাখেন সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক একরামুল হক, সাংবাদিক সলিল বিশ্বাস।

প্রধান অতিথি নির্বাহি অফিসার নু এমং মারমা মং বলেন, মাছের খাদ্যে সিন্ডিকেট রয়েছে, আমরা সেটা অস্বীকার করছি না। তবে এ বিষয়ে কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারে অভিযান চলছে। মৎস্যচাষিদের বলব, আপনারা হতাশ না হয়ে চাষে লেগে থাকুন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর