• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Dev Farhad / ৭৬৪০ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : এস এম আজিজুল হাকিম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার ৪৬ তম বছরে পা রাখলো দলটির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে গতকাল শুক্রবার  পহেলা সেপ্টেম্বর। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদীদের যূথবদ্ধ শক্তিমঞ্চ এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি। বিএনপি নেতারা বলেছেন ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। এদিকে আজ পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানী সহ সারা দেশে নানা  কর্মসূচি ঘোষণা করছে। কয়েক বছর ধরে দলটি প্রতিষ্ঠা বার্ষিকীতে একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় দলটির পক্ষ থেকে সকাল সারে দশটায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। বেলা ৩:০০ টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি  বের করবে দলটি রেলিটি  বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে ফকিরাপুল মোড় নটরডেম কলেজ শাপলা চত্বর ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। রেলিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ইতিমধ্যে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের আগে এই প্রতিষ্ঠাবার্ষিকীর রেলিতে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপির জৈষ্ঠ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর রেলিতে বিপুল উপস্থিতির মাধ্যমে নিজেদের  সক্ষমতার পরিচয় দিতে চাইছেন। সেখান থেকে সরকারকেও বিশেষ বার্তা দিতে চান তারা। এছাড়াও সারাদেশে ইউনিট গুলিতে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর