ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি : আবু আশফাক : এস এ আজিজুল হাকিম : বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ইয়াসিন ফেরদৌস মুরাদকে তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কমিটি সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ আইয়ুব খানকে। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার ২৮শে আগস্ট রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। ৫ সদস্যের কমিটির জৈষ্ঠ সহসভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে কমিটি সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।