• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুর জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা :

Dev Farhad / ৫৯১৭ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা

এসএম আজিজুল হাকিম:

জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ১৫ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ওইসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় সভায় হুইপ আতিক বলেন, মাত্র এক বছর ২ মাসের কর্মকালীন সময়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুরকে অনন্য উচ্চতায় তুলে ধরতে নিরলসভাবে কাজ করার মধ্য দিয়ে সকল শ্রেণিপেশার মানুষের মন জয় করেছেন। এজন্য তার বিদায়টা সকলের মনকে নাড়া দিচ্ছে।

জবাবে বিদায়ী জেলা প্রশাসক তার সময়কালে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে শেরপুরের দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্ন ও নান্দনিক শেরপুর গড়ার লক্ষ্যে কাজ করেছি। এজন্য সকলের সহযোগিতাও পেয়েছি। তাই যেখানেই থাকি শেরপুর ও শেরপুরবাসীর কথা মনে থাকবে।

ওইসময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও হুইপ কন্যা সাদিয়া রহমান অপি।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, আব্দুল হামিদ, কোহিনুর বেগম বিদ্যুৎ, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, আবুল হাশেম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা :
শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার কে প্রেস সংবর্ধনায় বিদায় জানালেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সকল সংবাদ কর্মী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর