• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারের ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Dev Farhad / ৫৬৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারের ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

 

মো. আলমগীর, জামালপুর।
সরকারি জাহিদা সফির মহিলা কলেজ থেকে বকুলতলা পর্যন্ত সড়কের বেহালদশায় জনদুর্ভোগ থেকে রক্ষারদাবী এবং প্রধান সড়ক সংস্কারের নামে জামালপুর সড়ক বিভাগ ও ঠিকাদার-এর ব্যাপক অনিয়মের প্রতিবাদে দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যােগে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় শহরের দয়াময়ী মোড়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির সদস্য এম আই রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সভাপতি অজয় কুমার পাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কবি সাযযাদ আনসারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আশরাফুজ্জামান স্বাধীন, বিশিষ্ট ঠিকাদার এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সদস্য তুষার মল্লিক, নাগরিক কমিটির সদস্য অধ্যাপক তরিকুল ফেরদৌস, দৈনিক জামালপুর কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম রাজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি জাহিদা সফির মহিলা কলেজ থেকে বকুলতলা পর্যন্ত সড়কের বেহালদশায় জনদুর্ভোগ থেকে রক্ষারদাবী এবং প্রধান সড়ক সংস্কারের নামে জামালপুর সড়ক বিভাগ ও ঠিকাদার-এর ব্যাপক অনিয়মের প্রতিবাদ জানান। দ্রুত সময়ে মধ্যে এই সংস্কার কাজের অনিয়মের ব্যবস্থা না নিলে স্মারক লিপি প্রদান, সড়ক বিভাগসহ নির্মাণ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থা কমর্সুচী এবং বিক্ষোভ সমাবেশ করার হুশিয়ারী দেন বক্তারা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাগরিক কমিটি, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার যৌথ উদ্যােগে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর