• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ আহত-৩

Dev Farhad / ৮০৮১ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ আহত-৩
জামালপুর প্রতিনিধি।
জামালপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুরে সদরের রানাগাছা উত্তরপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সদর উপজেলার ইটাইল ইউনিয়নে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশে বেশ কয়েকজন মুসল্লি অটোরিক্সায় করে ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামে একটি মসজিদে যাচ্ছিলেন। অটোরিক্সাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদ (৪৮) কে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নাল (৪২) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে l


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর