• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালপুরে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা

Dev Farhad / ৬৭৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা
জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) বিকাল ৫টার দিকে পৌর এলাকার কাগমারীপাড়া গ্রামের রাস্তার পাশে এঘটনা ঘটে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে, স্থানীয়রা দ্রুত তাকে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশিগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার হস্তক্ষেপে একজন পুলিশ কনস্টেবলের সহযোগিতায় আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।
বকশিগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদে বলেন, বকশিগঞ্জ উপজেলায় গলা কেটে অটো রিকশা চালক আরিফকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ সব ধরণের ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর