• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন ২৭ টি ও ১০ খুন!

Dev Farhad / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত মার্চ মাসে কুমিল্লায় মোট ৫৬৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ১০টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৬টি, ধর্ষণ ১১টি, রাহাজানি-দস্যুতা ৭টি এবং ৩টি ডাকাতির ঘটনা। মার্চ মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৯০টি। এছাড়া ওই মিাসে ১টি দোনলা পিস্তল, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২ রাউন্ড গুলি ও ৭টি দেশীয় অস্ত্রসহ মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সবগুলো অস্ত্রই উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আলোচনায় জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান বলেন, পহেলা বৈশাখ রমজান মাসে হওয়ায় আমরা দিবসটি উদযাপন নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কোন কুচক্রী মহল যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কুৎসা বা গুজব রটিয়ে আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সেজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া তিনি আরো বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে মহাসড়কে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অপ্রীতিকর ফায়দা লুটার চেষ্টা করে। এজন্য যে কোন দুর্ঘটনায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে খুব দ্রুত দায়িত্বশীল হতে হবে। যেন কেউ এসব ঘটনার নেতিবাচক ব্যবহার না করতে পারে।

 

সভায় জানানো হয়, আগামী ১৩ ও ১৪ এপ্রিল দুইদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যের দিবস পহেল বৈশাখ পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর