• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচীতে না’গঞ্জের নেতৃবৃন্দের যোগদান

Dev Farhad / ১৪০ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত
কর্মসূচীতে না’গঞ্জের নেতৃবৃন্দের যোগদান
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী
উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচীতে যোগদান করেছে নারায়ণগঞ্জ
জেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু
সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ
সম্পাদক প্রিন্স মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম ও বাবুল
আক্তারের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি নিয়ে ওই কর্মর্সূচীতে অংশগ্রহণ
করেন। এছাড়া সোনারগাঁ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিব, আশিক
আমানত এবং ঢাকা দক্ষিনের শাকিল আহম্মেদ শামীম এতে অংশং নেন। কেন্দ্রীয়
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার শো-ডাউনের ভূঁয়সী প্রশংসা করেন। আহুত
কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা,আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়ার
মাহফিল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় কেন্দ্রীয় এ
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রী খালিদ
মাহমুদ চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী,বাংলাদেশ আওয়ামী
যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা,আওয়ামী
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিট,ু
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তানিম ও
চিত্রনায়ক ওমর সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেয়র আইভী’র সালেহ বাবা ইয়ামেনী
(রঃ) মাজার শরীফ জিয়ারত
নিজস্ব সংবাদদাতা:
হাজী সালেহ বাবা ইয়ামেনী(রঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের মেয়র উপ-মন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। ৫৪৪তম ওফাৎবর্ষ
উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় ২৯সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর তিনি মাজার
জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি এক বিশেষ মোনাজাতে অংশ নেন। মেয়র
আইভী ছাড়াও এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড
কাউন্সিলর মোঃ শাহিন মিয়া,২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা
কাউন্সিলর শাওন অংকন,২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর
সনিয়া সাউদ,২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর,২১নং
ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা যুবলীগ নেতা হিমেল
খান হিমু,লায়ন আনোয়ার হোসেন,মোতালেব কন্ট্রাক্টরসহ অন্যান্য
ব্যাক্তিবর্গ। পরে তিনি ওয়ার্ডের স্কুলঘাট পরিদর্শণ করেন।
নবীগঞ্জে ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা উজ্জলের
উদ্যোগে প্রধানমন্ত্রী’র ৭৬তম জন্মদিন পালন
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম
জন্মবার্ষিকী পালন করেছে ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ। নারায়ণগঞ্জ ছাত্রলীগের
আইকন একেএম অয়ন ওসমানের নির্দেশে ২৮সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায়
ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ উজ্জল হোসেনের
ব্যবস্থাপনায় এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক
সম্পাদক হুমায়ূন কবির মৃধা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক
সাংগঠনিক সম্পাদক ফয়সাল মীর্জা,সামির আহমেদ নিলয়,মোঃ হৃদয়,শেখ অনিক মোঃ
তুহিন ও মোঃ সিয়াম।

এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে
ট্রাফিকের ভূমিকায় বন্দরের ছাত্রলীগ-যুবলীগ

নিজস্ব সংবাদদাতা:
‘‘শিক্ষা-শান্তি প্রগতি,ছাত্রলীগের মূলনীতি’’ এই শ্লোগানকে সামনে রেখে
প্রতিবছরের ন্যায় এবারো এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে
রাজপথে ট্রাফিকের ভূমিকা পালন করেছে বন্দরের ২১নং ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ
নেতৃবৃন্দসহ তাদের সহযোগীরা। ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকেই ওয়ার্ডের
বন্দর শাহী মসজিদ হতে বাসস্ট্যান্ড ও রাজবাড়ী পর্যন্ত বিস্তীর্ণ সড়ক জুড়ে
হাল্কা ও ভারীসহ সকল প্রকার যানবাহন শৃঙ্খলার আওতায় আনেন। গতকাল পরীক্ষার
সপ্তম দিনের কর্মসূচীর নেতৃত্বে ছিলেন ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল
হাসান,ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম অর্নবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুইজ প্রতিযোগিতা, কেক কাটা
ও দোয়ার আয়োজন করলেন ছাত্রলীগ নেতা নির্ঝর

নিজস্ব সংবাদদাতাঃ
২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ
জন্মদিন উপলক্ষে তরুণ প্রজন্মের অহংকার একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে
প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা,কেক কাটা ও দোয়ার আয়োজন
করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ
নির্ঝর। এদিন প্রাথমিক শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেখানোর জন্য এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন
বলে জানান, ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝর। শিক্ষার্থীরা কুইজ
প্রতিযোগিতায় অংশ নেয়ার পর সংক্ষিপ্ত আলোচনা পর্ব ও দোয়া শেষে কুইজ
বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এরপর শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে
স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন
ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝর। ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝরের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের
সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক বাবু শ্যামল কুমার দাশ এবং চ্যানেল জিরো’র
চেয়ারম্যান ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক
সাব্বির আহম্মেদ সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৩ নং লক্ষণখোলা দক্ষিণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, ৫৭ নং লক্ষণখোলা
বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগম
সহ স্কুল ২টির অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে
ছিলেন ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টু, ২৫ নং ওয়ার্ড
ছাত্রলীগ নেতা রিয়াজ, ঈশাক, রোমান, জিন্নাহ, নাজমুল, সিয়াম, ২৬ নং ওয়ার্ড
ছাত্রলীগ নেতা রাহীমসহ অনেকে।
স্থানীয় সচেতন মহল শিক্ষামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নারায়ণগঞ্জ
মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝরের প্রশংসায়
পঞ্চমুখ হোন তারা।
আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আগামী ৫
বছরে বাংলাদেশের রূপ পাল্টে যাবে
নিজস্ব সংবাদদাতা:
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের
উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বুধবার বাদ আছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম
জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দরের
ফরাজীকান্দাস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধান।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ
মাষ্টার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তা,বন্দর
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু,শ্রী ভোলানাথ দাস,আক্তার
হোসেন,যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন,সহ-প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক
রবিউল আউয়াল মিয়াজী,প্রবীণ আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া,মঞ্জুর হাসান
মেম্বার,শ্রমিকলীগ নেতা আসিফ মাহমুদ,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি
মোঃ রুহুল আমিন,ইসতিয়াকউদ্দিন জারজীছ,ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী
সিনহা ও কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল। এ সময় উপস্থিত
ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা জুলহাস সরকার,২০নং ওয়ার্ড যুবলীগ নেতা
সাব্বির আহমেদ মাসুদ,কৃষকলীগ নেতা রহমতউল্লাহ প্রমুখ। প্রধান অতিথির
বক্তব্যে হাজী কাজীমউদ্দিন প্রধান বলেন,বঙ্গবন্ধু এবং বেগম ফজিলাতুননেছা
জননেত্রী শেখ হাসিনাকে যেই শিক্ষা দিয়ে গেছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন
করছেন। যে কারণে আজকে দরিদ্র বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত
করে চলেছেন। আর তিনি প্রতিশ্রæতিও দিয়েছিলেন এ দেশকে ডিজিটাল বাংলাদেশে
পরিণত করবেনই। জাতির জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনার সেই দক্ষতা
রয়েছে,মেধা রয়েছে বুদ্ধি রয়েছে সেই শিক্ষা রয়েছে। কারণ তিনি পারবেন বলেই
সেই ঘোষনা দিয়েছেন। আজকের এই দিনে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দীর্ঘায়ূ কামনা করছি। এজন্য কামনা করছি তিনি যেভাবে এদেশেকে এগিয়ে নিয়ে
যাচ্ছেন আমার মনে হয়না তার মতো করে কেউ কোন দেশকে এতো দ্রæত এগিয়ে নিয়ে
যেতে পারবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে জয়লাভ করে জননেত্রী শেখ
হাসিনা প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশের রূপ পাল্টে
যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে
বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন
———-বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে কেক কাটা ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ২৮
সেপ্টেম্বর বুধবার বেলা ২টায় ২২নং ওয়ার্ডের ময়মনসিংহপট্রিস্থ কার্যালয়ে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা
এম এ রশীদ। উদ্যোক্তা খান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম
আরমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,বন্দর উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
শাহিদুল ইসলাম জুয়েল। যুবলীগ নেতা ডালিম হায়দারের প্রাণবন্ত সঞ্চালনায় এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক
সম্পাদক মুজাহিদুল ইসলাম বিপ্লব,বন্দর পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল
কবির,যুবলীগ নেতা মাসুম আহমেদ,র‌্যালি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির
সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ,বাপ্পী পাঠান,মোঃ সোহেল,মোঃ
উজ্জল,খুরশিদউল্লাহ,মোহাম্মদ হোসেন পাটোয়ারী,মাকসুদ হাসান,অপু,নূর
হোসেন,আরিফুল ইসলাম,রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির
বক্তব্যে এম এ রশীদ বলেন,কিছু কিছু সিদ্ধান্তের কারণে রাজনীতিতে নেতাদের
গুরুত্ব কমে যায়। নেতা-কর্মীদের মূল্যায়ন না থাকলে রাজনীতিতে এগিয়ে যাওয়া
মুশকিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে সমৃদ্ধ
করেছেন। বাংলাদেশ এখন সম্পূর্ণ রূপে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত। এই নেতৃত্ব
বজায় থাকলে আমার অগাধ বিশ্বাস আগামী ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান-এ এই
দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর