ওমর ফারুক :
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে মানুষের ঘরে ঘরে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। স্বনির্ভর দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।”
বুধবার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্রীয়াং স্কুল মাঠে মহিলাদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুদাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ মিয়া। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, টি আর হারুন, আবদুর রশিদ সওদাগর, মাসুদ রানা মাসুদ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা আক্তার বেবি, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, বিশ্বতম সাহা বিশু, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, জাকির হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। উন্নয়ন, সুশাসন ও স্বনির্ভরতার পথেই দেশকে এগিয়ে নিতে বিএনপির প্রার্থী আবুল কালামকে বিজয়ী করার আহ্বান জানান তারা।