• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে  জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত 

Dev Farhad / ৬৭৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে
জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে ঈদুল আজহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে ইমাম উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১২জুলাই) ১১টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ইমাম উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক
মুফতি হামিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম উলামা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাও. মাহবুবুল হক, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বকশিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. হামিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. তরিকুল ইসলাম ও সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি মাও. মোখলেছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীতে দুইশত ষাট কোটি মুসলমান রয়েছে। যদি মুসলমানরা রাস্তায় নামে তাহলে কোন নাস্তিকের রেহায় নেই বাংলার মাটিতে। মুসলমানরা কোরআন এবং নবীজিকে ভালো বাসেন। তারা আরও বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। একই সাথে সুইডেনের সকল পণ্য বয়কট ও বর্জন করার আহবান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইমাম উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর