• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Dev Farhad / ৬৩৭০ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. আলমগীর, জামালপুর।
সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে ইত্তেফাকুল উলামার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জুলাই) দুপুরে মেলান্দহ বাজার বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে ইত্তেফাক উলামার আয়োজনে স্থানীয় সর্বস্তরের তাওহদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ গেইট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক উলামা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন, সহ-সভাপতি আমানুল্লাহ কাসেমী, ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রহমাহতুল্লাহ হোসাইনী, মো. আবদুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল হক, কোরআন শিক্ষা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে সুইডেনের পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্ক বাতিলের আহ্ববান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর