• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ হাসিনাকে হত্যা, হুমকির প্রতিবাদে জামালপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল

Dev Farhad / ৮৭৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

শেখ হাসিনাকে হত্যা, হুমকির প্রতিবাদে জামালপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল
জামালপুর প্রতিনিধি।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চা্ঁদ কর্তৃক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২মে) বিকেল সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে নরুন্দি চক বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেপারিপাড়া মোড়, ইয়াদ আলী মোড় হয়ে পুনরায় নরুন্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, বিএনপি-জামাত অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। তাদের এই অসৎ উদ্দেশ্য কখনই সফল হবেনা। আগামীদিনে তাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় তিনি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যা, হুমকির প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুম রেজা রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর