• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শঙ্কায় হোটেল মালিকরা এখন চরম ভোগান্তিতে…

Dev Farhad / ১৮১০৪ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

শঙ্কায় রাজধানীর হোটেল মালিকরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বন্ধ করে দেয়া হয় এ এলাকার বেশকয়েকটি সড়ক। ঢাকার বিভিন্ন এলাকায় অঘোষিতভাবে বন্ধ করে দেয়া হয়েছে আবাসিক হোটেল। এতে মহাবিপাকে পড়েছেন মালিকরা। তাদের আয় বন্ধ হয়ে গেছে। লুকোচুরি করে দু একটি হোটেল খোলা রাখার চেষ্টা করলেও সেখানে পুলিশের অভিযানের ভয়ে কেউ উঠেনা। বিপাকে পড়েছেন রাজধানীর বাইরে থেকে আসা লোকজন। রোগী ও বিদেশগামীরা পড়েছেন মহাসঙ্কটে। যারা দেশের বিভন্ন এলাকা থেকে এসেছেন জরুরি কাজে তারা এখন চরম ভোগান্তিতে।

রাজধানীতে গত ১ ডিসেম্বর থেকে পুলিশি অভিযান শুরু হয়। এরপর থেকে হোটেল মালিকদের লোকসান গুনতে হচ্ছে।

কারণ কেউ সেগুলো ভাড়া নিচ্ছেন না। কিছু আবাসিক হোটেলে অতিথির সংখ্যা এতই কম যে মালিকরা সাময়িকভাবে হোটেল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। হোটেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, ইউনিফর্ম পরে ও সাদা পোশাকে পুলিশ প্রায়ই হোটেলগুলোতে যান এবং নির্দিষ্ট কিছু মানুষকে রুম ভাড়া না দেয়ার কথা বলেন।

সেই কারণেই অতিথিরা হোটেলে আসছেন না বলে জানান তেজতুরি বাজার, গ্রীন রোড ও বনানী এলাকার বেশ কিছু হোটেলের কর্মকর্তারা।

মেস মালিক ও বাসিন্দারাও জানান, পুলিশ অভিযান চালাচ্ছে, এমনকি এখানে যারা থাকছেন, তাদের ফোনও চেক করছে। পুলিশি অভিযানের ভয়ে এসব জায়গায় বসবাসরত অনেক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর