• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রংপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ৩

Riaz Uddin Rana / ১০৭ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য ও তারাগঞ্জ উপজেলার বসুনিয়া হাজীপাড়া গ্রামের মেহেরুল ইসলাম (৩৫), কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার দিবা রানী সরকার (৪০) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমু আক্তার (২২)। তার বাড়ি পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রাম। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।  

আহতদের দুজন হলেন- অহিদুল ইসলাম ও মমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি পাগলা পীর হতে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যান।

ওসি শরিফুল বলেন, তিনজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এ কর্মকর্তা।

ভোরের কাগজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর