• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

যুগ্ন সচিব পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস ১১ জন

Dev Farhad / ৬৭৪৩ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

যুগ্ন সচিব পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস ১১ জন : এসএম আজিজুল হাকিম :উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ২২১ জন কর্মকর্তার মধ্যে সরকারের ১১ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিব ( পিএস) রয়েছেন।

 

সোমবার ৪ সেপ্টেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মন্ত্রী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ  দপ্তর সংস্থা প্রধানদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়। যুগ্ন সচিব পদে পদোন্নতি পেয়েছেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির শিল্পপতি মন্ত্রীর একান্ত সচিব শাহ মোমিন বাণিজ্য মন্ত্রীর একান্ত সচিব মোঃ মাসুকুর রহমান সিকদার সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মোঃ সারোয়ার হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর একান্ত সচিব মোঃ আক্তারুজ্জামান।

 

জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মোঃ তোফাজ্জল হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আল মামুন বাংলাদেশ সরকারি কর্মকমিশন ( পিএসসি) চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ গোলাম কিবরিয়া জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব মোঃ আব্দুল মালেক ও জাতীয় সংসদ সচিবালয় সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্ন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর