• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে ৩ জনকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

Dev Farhad / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110


  1. মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের ৩ জনকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত পরিবারবর্গ।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি), বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলাম ফুরকান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক।
এসময় শাহাদুল ইসলাম, জাহারুল ইসলাম ও লোইলকে নৃশংসভাবে হত্যা করায় হত্যাকারী আতিয়ার রহমানসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান বক্তারা।

এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহত পরিবারের সদস্যের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। মানববন্ধনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দিন, আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামান, দিপ্তীসহ নিহত পরিবারের সদস্য চম্পা এবং এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর আতিয়ার বাহিনীর সমর্থকরা শাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম কে নৃশংস ভাবে হত্যা করে। এর পূর্ব লোইল কে নৃশংস ভাবে হত্যা করা হয়। লোইল হত্যা মামলার নিষ্পত্তির জন্য আজমাইন হোসেন টুটুল কে চাপ প্রয়োগ করা হয় এবং এরই জের ধরে আরও দু’জনকে হত্যা করে আতিয়ার বাহিনী।
নিহত শাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর