• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে কার্যকরী কমিটি ঘোষণা 

Dev Farhad / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে কার্যকরী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল রাজধানীর উত্তরাস্থ্ মেট্রোপলিটন প্রেস ক্লাব।

ভাষা শহীদ দিবসের আনুষ্ঠানিকতা শেষে সকালে উত্তরার একটি হোটেলে আয়োজন করা হয় মেট্রোপলিটন প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এজিএম’র পর সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নির্বাচনী কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে সকল সদস্যের সম্মতিক্রমে ২০২৩-২৪ সনের জন্য (দুই বছর মেয়াদী) কার্যকরী কমিটি গঠন করা হয়।

মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ.আর হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক কে.আর খান মুরাদ ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর বিগত বছরের আয়-ব্যয়ের হিসাবে দাখিল করেন অর্থ সম্পাদক মোঃ সেলিম খন্দকার।

এরপর প্রতিবেদনের উপর এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, আরিফ হোসেন নিশির, ক্লাবের সদস্য মুশফিক রশীদ, মিজান বিন নূর, সেলিম রেজা, মিজান, মোখলেসুর রহমান, ইমরান প্রমুখ।

সাধারণ সভা শেষে আগামী ২০২৩-২৪ সনের জন্য মেট্রোপলিটন প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ।

নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি – এইচ.আর হাবিব; সহ-সভাপতি – মিজান বিন নূর; সাধারণ সম্পাদক – কে.আর খান মুরাদ; যুগ্ন- সম্পাদক( ১) – সেলিম রেজা; যুগ্ন-সম্পাদক(২) – রাসেল হাসান; সাংগঠনিক সম্পাদক – মিজানুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক – আরিফুর ইসলাম রানা; অর্থ সম্পাদক – মোঃ সেলিম খন্দকার; দপ্তর ও প্রচার সম্পাদক – মো: সরোয়ার হোসেন সবুজ; ক্রীড়া সম্পাদক – নাজিম চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক – ইজাজুল ইসলাম; সমাজসেবা সম্পাদক – ফারুক মোস্তফা বাবলু; মহিলা সম্পাদিকা – নার্গিস রহমান।

কার্যকরী সদস্য-মাহাবুবুল আলম রবিন, রফিক মুয়াজ্জিন, মাসুদ রহমান বিজয়, সৈয়দ হাবীবুর রহমান হাবীব, মো: রকিবুল ইসলাম রাকিব ও  বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর