• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

Riaz Uddin Rana / ৪৩ Time View
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- কুমিল্লা মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিক মিয়ার ছেলে জামিউল ইসলাম জয় (২২) ও বড় সাপমারার বাবুল মিয়ার ছেলে ইমরান হোসেন (২১)।

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার শাহশের আলী সিএনজি ফিলিং স্টেশনের উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী লেনে দূরপাল্লার একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আরোহী জামিউল ইসলাম জয় মারা যায়। গুরুতর আহত অবস্থায় চালক ইমরানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর