• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

Dev Farhad / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন
মো. আলমগীর, জামালপুর
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান ও জামালপুরের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জালাল উদ্দীন, মো. রব্বানী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের ছেলে মিজানুর রহমান মুকুল প্রমুখ।
এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের হত্যাকারী জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌড় চন্দ্র মজুমদার,
কনস্টেবল তপন বড়ুয়া, রেলের টিকিট কালেক্টর (টিসি) আনিসুর রহমান ও এ এস আই সোহরাবের
দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত ২০১৬ সালের ১১জুলাই জামালপুর রেলওয়ে রেলস্টেশনের প্লাটফর্ম এলাকায় কিছু দূষকৃতীকারী পুলিশ কর্মকর্তা পিটিয়ে গুরুতর আহত করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীককে। পরে  চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সিএমএস হাসপাতালে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর