ওমর ফারুক:
বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেছেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির মুক্তির সোপান। এই দফাগুলোর বাস্তবায়নই পারে দেশের জনগণকে বর্তমান দুঃশাসন, দুর্নীতি ও অব্যবস্থাপনা থেকে মুক্তি দিতে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই—যেখানে থাকবে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকের অধিকার।”
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবুল কালাম বুধবার লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, আবুল হাসেম মানু, ডা. নূরু উল্ল্যাহ রায়হান, শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুব নেতা জিল্লুর রহমান ফারুক, আনিসুর রহমান দুলাল, মাহবুবুর রহমান, মাহবুবুল হক মনু, আফজাল হোসেন, ইয়াসমিন ফাহাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।