• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত বরুড়ায় পুর্ব শত্রুতার জের ধরেে এক জনের  মৃত্যু,আহত দুই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ২০২৫ এর আলোচিত ১০ ঘটনা খালেদা জিয়া সাহস, সংগ্রাম, দেশপ্রেমের অনন্য উদাহরণ বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উদযাপিত বরুড়ায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমাতুল বিদায় সুন্নী মুসল্লীদের ঢল

Riaz Uddin Rana / ১০০ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

জাহাঙ্গীর আলমঃ
রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামেও পরিচিত। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।আজ রমজানের শেষ জুমা উপলক্ষে বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাজার হাজার মুসল্লীদের ঢল নামে।ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি।আর রমজান মাসের শুক্রবার গুলোর মর্যাদা আরও বেশি ও অধিকতর। রমজানকে বিদায়ের ইঙ্গিত দেওয়া শেষ জুমার দিনটি সকল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন।
এ দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।প্রতিবারের মতো এবারও সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমা শেষে বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রামগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোসতাক আহমেদ ত্বৈয়বী উপস্থিত মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দেশজাতি ও মুসলিম উম্মার কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল সহ মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর